ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মেজবাহ উদ্দিন ওএসডি, নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৬, ২৮ আগস্ট ২০২৪
মেজবাহ উদ্দিন ওএসডি, নতুন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান
ফাইল ফটো

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার মেজবাহ উদ্দিনকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান। তাকে দুই বছরের জন্য চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Advertisement

মোখলেসুর রহমান অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন।

‘সরকারি চাকরি আইন-২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!