ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৬, ২৭ আগস্ট ২০২৪
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে কমিটি গঠন
ফাইল ফটো

গত ১৬ বছরে র‌্যাব,পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, নূর খান, নাবিলা ইদ্রিস, সাজ্জাদ হোসেন। 

মঙ্গলবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়।

এ সম্পর্কিত প্রকাশিত সরকারি গেজেটে বলা হয়, কমিটিকে আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভায় নীতিগত সিদ্ধান্ত হয় গুমের ঘটনাগুলো তদন্তে একটি কমিশন গঠনের। উপদেষ্টা পরিষদের ঐ সভায় সভাপতিত্বে করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!