ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অন্তর্বর্তী সরকার জবাবদিহিতা নিশ্চিত করবে: শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ২৭ আগস্ট ২০২৪
অন্তর্বর্তী সরকার জবাবদিহিতা নিশ্চিত করবে: শিল্প উপদেষ্টা
সংগৃহীত ছবি

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে ছাত্র- জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও  জবাবদিহিতা নিশ্চিত করবে। 

মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের রেতো রেংগলি সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। 

এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে এটি আরো ত্বরান্বিত করে উভয় দেশের মধ্যে আমদানি রফতানিতে বেশ ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা যে আশা আকাঙ্ক্ষায় গণ-অভ্যুত্থান করেছে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর। 

Advertisement

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা ও ড. শাহ্ মো. হেলাল উদ্দীন  উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!