মঙ্গলবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ২ মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কী হয়েছে সেটি তদন্তেই তারা এসেছে, প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে।
.png)
তিনি বলেন, আমাদের এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে প্রতিনিধিদল এসেছিলেন। তারা স্রেফ আমাদের এখানে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। আমরা তাদের নিশ্চিত করেছি তাদের যত ধরনের সাহায্য প্রয়োজন আমরা তা করবো।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তাদের অনুরোধ করেছি, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর আরো বেশি সদস্যদের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছি। তারা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সৈন্যদের খুব প্রশংসা করেছেন।