ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়ায় তুলকালাম কাণ্ড ঘটান মানিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৬, ২৪ আগস্ট ২০২৪
বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়ায় তুলকালাম কাণ্ড ঘটান মানিক
ফাইল ফটো

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বহুল আলোচিত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজই তাকে সিলেটের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

এর আগে, ভারতে পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি’র হাতে আটক হন তিনি। 

বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়ায় মানিকের তুলকালাম কাণ্ড-

Advertisement

শামসুদ্দিন চৌধুরী মানিক ২০১২ সালের শেষের দিকে বিচারপতি থাকা অবস্থায় বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়া নিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন। সেই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন তিনি। 

পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকসহ চারজন উর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চে গিয়ে নি:শর্ত ক্ষমতা চেয়ে নিষ্কৃতি পান।

বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্য করে বারবার আলোচনায় এসেছেন বিচারপতি মানিক। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের সময় বেসকারি টেলিভিশন চ্যানেল আই-এর একটি টকশো গিয়ে এক নারী উপস্থাপকের সঙ্গে আক্রমনাত্মক আচরণ করে বেশ সমালোচনার মুখে পড়েন বিচারপতি মানিক। এই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!