ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের দফতরিদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ২৪ আগস্ট ২০২৪
তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের দফতরিদের অবস্থান
ছবি- সংগৃহীত

জাতীয়করণসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দফতরিরা।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল থেকে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরী পদটি জাতীয়করণের দাবি জানান তারা।

Advertisement

বক্তারা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। তিন দফা দাবি আদায় না হলে আমরা রাজপথ ছাড়বো না। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো।

তাদের দাবিগুলো হলো- দফতরি কাম প্রহরী পদটি জাতীয়করণ। বেতন বৈষম্য দূরীকরণ, বেতন ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা বহাল এবং শ্রম আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!