ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব হলেন আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৬, ২৩ আগস্ট ২০২৪
মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব হলেন আবুল কালাম
ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার। তিনি ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

এতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) আজাদ মজুমদার এ পদে বহাল থাকবেন।

Advertisement

তিনি ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’ এর গ্রেড-৪ ভুক্ত ৫০,০০০-৭১,২০০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ৭১,২০০ টাকা নির্ধারিত বেতনে এ নিয়োগ পেয়েছেন।

এর আগে অপূর্ব জাহাঙ্গীরকে উপ-প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্বে রয়েছেন বার্তা সংস্থা এএফপির ঢাকার ব্যুরোর চিফ শফিকুল আলম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!