শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী তিনি বন্যাকবলিত ফেনী ও তার আশপাশের এলাকা ঘুরে দেখেন। তিনি সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন পয়েন্টে বন্যা কবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় অধিদফতরের পরিচালকসহ (অপারেশন ও মেইনটেন্যান্স) বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)
বন্যাদুর্গত এলাকায় ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ পর্যন্ত মোট ৭৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে সারাদেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ বিষয়ে যে কোনো সেবার জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং ০১৭১৩-০৩৮১৮১ চালু থাকবে।