ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সবার দাবি শুনবো: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৩, ২২ আগস্ট ২০২৪
সবার দাবি শুনবো: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ- ফাইল ফটো

দেশের মানুষের সব দাবি শোনার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, রাজপথ-সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করবেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে সবার দাবি শোনা হবে।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ১৬ বছরের জমা দাবি নিয়ে রাজপথ, সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করবেন না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে।

Advertisement

তিনি আরো বলেন, বন্যার্তদের সহায়তায় সরকারের সংশ্লিষ্ট সব দফতর কাজ করছে।

একটি উদাহরণ দিয়ে এ উপদেষ্টা বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি ২ ঘণ্টা রাস্তায়ই আটকে থাকেন ও সচিবালয়ে যেতে বাঁধার সম্মুখীন হন তাহলে বন্যার্তদের জন্য কাজ করবেন কীভাবে?

এ সময় দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সবার সহযোগিতা কামনা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এ সমন্বয়ক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!