বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ভারতের নীতি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন দিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। আমরা আশা করব, বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন যেন না রাখা হয়। ন্যায্যতার ভিত্তিতে যেন বাংলাদেশ-ভারত রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।
.png)
দুর্যোগ থেকে জনগণকে রক্ষায় দুই দেশকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বন্যাকবলিত মানুষকে আরো দক্ষতার সঙ্গে উদ্ধারে সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে সেই চেষ্টা করছে সরকার।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।