ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আহতদের বিশ্বমানের চিকিৎসা দিচ্ছে বিজিবি হাসপাতাল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৯, ২১ আগস্ট ২০২৪
আহতদের বিশ্বমানের চিকিৎসা দিচ্ছে বিজিবি হাসপাতাল: স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি হওয়া আহতদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজখবর নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন। এর মধ্যে ১৯ জন বিজিবি সদস্য এবং বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি হাসপাতালে আহতদের সবাই ভালো আছেন। তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, বিজিবি মহাপরিচালক আমাকে বলেছেন, আরো কয়েকজন রোগীকে এ হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে। বিজিবি হাসপাতালের পরিবেশ যেমন সুন্দর তেমন ট্রিটমেন্টের ব্যবস্থাও ভালো। এখানে চিকিৎসক যারা আছেন তারা খুবই নামিদামি চিকিৎসক।

সাংবাদিকদের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা হাসপাতালে কম যাবেন। এতে করে ইনফেকশন হতে পারে। ইনফেকশন ভিজিটরের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। রোগী থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা দোয়া করবেন। আর যদি ব্যক্তিগতভাবে কাউকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, সেটাও বড় ধরনের উপকার।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!