ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আন্দোলনে আহতদের জন্য সবই করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬, ২০ আগস্ট ২০২৪
আন্দোলনে আহতদের জন্য সবই করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের জন্য সব কিছুই করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তবে আহতদের দেখতে হাসপাতালে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে আন্দোলন চলাকালে আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

পরিদর্শনকালে রোগীদের পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর তিনি বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গে। 

এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!