রোববার সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘এসব পণ্যের দাম কীভাবে কমানো যায়, কী কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে।’
.png)
তিনি বলেন, এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উৎপাদকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া উৎপাদন খরচ কমানোর দিকেও কাজ করা যেতে পারে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট, খাদ্য উৎপাদন নিরাপদ রাখা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং তাদেরকে ১০ দিনের মধ্যে কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার দাবিসহ ১৫ দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ।
এ বিষয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, গণ অধিকার পরিষদের প্রস্তাবনায় আমরা খুশি। কর্মকর্রতাদের সম্পদের হিসাব প্রকাশের বিষয়ে গণ অধিকার পরিষদের দাবির বিষয়টি উপদেষ্টা পরিষদে তুলব। উপদেষ্টা পরিষদে সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই করা হবে।