ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ছাত্র আন্দোলনে নিহতের তথ্য রোববারের মধ্যে জানাতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ১৭ আগস্ট ২০২৪
ছাত্র আন্দোলনে নিহতের তথ্য রোববারের মধ্যে জানাতে নির্দেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের তথ্য আগামীকালের (রোববার, ১৮ আগস্ট) মধ্যে জানাতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবীর।

শনিবার বিকেলে কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানা তিনি।

অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের প্রায় সবার শরীরে ইনফেকশন হচ্ছে, যা তাদের মৃত্যুঝুঁকিতে ফেলছে। আহত সব আন্দোলনকারীর সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

Advertisement

অতিরিক্ত মহাপরিচালক বলেন, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন করতে হবে। ধাপে ধাপে রাজধানীসহ দেশের সব বেসরকারি হাসপাতালে পরিস্থিতি যাচাই করা হবে। আজ থেকে আগামী ৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতের পরিবর্তনের কাউন্টডাউন শুরু।

তিনি বলেন, চিকিৎসা পেতে কোনো বৈষম্য চাই না। অনেকে হাঁচি-কাশিতেও সিঙ্গাপুরে যান, আর অনেকে ন্যূনতম চিকিৎসা পান না।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!