শনিবার পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের পক্ষ সংবাদ সম্মেলনে এ বিচারের দাবি করা হয়।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের পক্ষ থেকে বিবৃতি বলা হয়, আমরা পিলখানা হত্যাকাণ্ডে শহিদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্য। শহিদের মা-বাবা, ভাই-বোন, স্ত্রী, সন্তানরা গত ১৫ বছর গভীর হতাশার মধ্যে রয়েছেন। আজ আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রার্থনা করছি।
.png)
সংবাদ সম্মেলনে কিছু দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো-
সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের সদস্যরা বলেন, অন্তর্বর্তী সরকারকে এ হত্যাকাণ্ডের স্মরণীয়করণের জন্য উল্লেখিত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাই, যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। ভবিষ্যৎ প্রজন্ম যেন সংঘটিত মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জানতে পারে।
তারা বলেন, আমরা শহিদ পরিবার, অন্য পরিবারগুলোকে ধ্বংস দেখতে চাই না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, নিরাপরাধ কেউ যেন শাস্তি না পান।