ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহত ৬৫০ জন: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৩, ১৬ আগস্ট ২০২৪
বাংলাদেশে ছাত্র আন্দোলনে নিহত ৬৫০ জন: জাতিসংঘ
ফাইল ফটো

বাংলাদেশে ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে  জাতিসংঘ মানবাধিকার কমিশন।

শুক্রবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের পালাবদল মানবাধিকার ও আইনের শাসনের ওপর ভিত্তি করে অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।

ঐ প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জন মারা গেছেন এবং বাকি প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছে ৫ ও ৬ আগস্টে।

Advertisement

তিনি আরো বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য। পরিস্থিতি উত্তরণে জাতীয় পর্যায়ে উদ্যোগ নিতে হবে।

প্রতিবেদনে মধ্য জুন থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অন্তত ৩২ শিশুসহ শত শত মানুষের হতাহতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে অতিরিক্ত বল প্রয়োগ, গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও তুলে ধরা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশন রাজনৈতিক দলগুলো, অন্তর্বর্তীকালীন সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বেশ কিছু সুপারিশও করেছে, যার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিস্তৃত তদন্তের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: জাতিসংঘ
লিংক সফলভাবে কপি হয়েছে!