ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশ বিমানের ৫ শীর্ষ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ১৪ আগস্ট ২০২৪
বাংলাদেশ বিমানের ৫ শীর্ষ পদে রদবদল
ফাইল ফটো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫টি শীর্ষ পদের কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। বুধবার বিমানের ডিজিএম (পার্সোনাল) খন্দকার বাকী উদ্দিন আহম্মদের জারি করা পৃথক অফিস আদেশে এসব রদবদল হয়।

অফিস আদেশে বলা হয়, বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজকে ভারপ্রাপ্ত পরিচালক (কর্পোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং) পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই দায়িত্বই পালন করবেন তিনি।

আরেকটি আদেশে বিমানের জেলা বিক্রয় অফিসের (মতিঝিল) মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে পরিচালক বিপণন ও বিক্রয় পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

Advertisement

একই দিনে জারি করা পৃথক আদেশে বিমানের ডিজিএম (ফ্লাইট সার্ভিস) মনিরুজ্জামান খানকে প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট পরিদফতরে, ডিজিএম (আইন) রাশেদ মেহের চৌধুরীকে বিমান এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এবং ম্যানেজার (জনসংযোগ) মো. আল মাসুদ খানকে আইন উপ-বিভাগে বদলি করা হয়।

সবগুলো আদেশই অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!