ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আন্তঃনগর ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৮, ১৪ আগস্ট ২০২৪
আন্তঃনগর ট্রেন চলবে বৃহস্পতিবার থেকে
ফাইল ফটো

সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার, ১৫ আগস্ট) থেকে। দীর্ঘ ২৭ দিন পর এ ট্রেন চালু হবে। তবে পারাবত এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস কাল থেকে চলাচল শুরু হচ্ছে না।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলস্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। স্টেশনে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী আছে। এ ছাড়া রেলের নিরাপত্তা বাহিনী কাজ করবে। 

Advertisement

এদিকে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয়। এরপর সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করেছে কমিউটার ট্রেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ট্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!