ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৪, ১৪ আগস্ট ২০২৪
শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
শাবান মাহমুদ। ছবি- সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। 

Advertisement

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৬ নভেম্বর শাবান মাহমুদকে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তৎকালীন সরকার। এরপর ২০২২ সালের ২ নভেম্বর আরো দুই বছরের জন্য তার নিয়োগ বর্ধিত করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!