ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিমানবন্দরে বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ ইউনূস

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ৮ আগস্ট ২০২৪
বিমানবন্দরে বক্তব্য রাখছেন ড. মুহাম্মদ ইউনূস
ছবি: সংগৃহীত

দেশ পরিচালনার দায়িত্ব নিতে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বক্তব্য রাখছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণ করে।

ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া সেখানে উচ্চপদস্থ অনেক কর্মকর্তারা ছিলেন।

Advertisement

এর আগে, বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি। বিমানবন্দরে তাকে কড়া নিরাপত্তা দেন ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে আজ রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন ড. ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ৪০০ অতিথি উপস্থিত থাকবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!