শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে মানববন্ধনে অংশ নেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, কোটা আন্দোলনে চলমান সহিংসতায় পেশাগত দায়িত্ব পালনকালে ২৫০ জনের মতো সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া নিহত হয়েছেন ৪ জন সাংবাদিক।
.png)
এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন সাংবাদিকরা।