দুদকের প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৭ অনুবিভাগের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফের সই করা এক চিঠিতে মামলার অনুমোদনের কথা জানানো হয়। চিঠিটি দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল ওয়াদুদকে লেখা হয়।
চিঠিতে বলা হয়, কমোডর মতিউর রহমানসহ অন্যদের বিষয়ে দুদকের অনুসন্ধান কর্মকর্তার দেওয়া প্রতিবেদনে কমিশন পরিতুষ্ট হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।
.png)
নৌবাহিনীর চট্টগ্রাম নেভাল ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট কমোডর মতিউর রহমান ছাড়াও মামলায় যাদের আসামি করার কথা বলা হয়েছে তারা হলেন- খুলনা শিপইয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) কমান্ডার (অব.) এ এম রানা, সাবেক জেনারেল ম্যানেজার (প্রোডকশন) ক্যাপ্টেন (অব.) আনিছুর রহমান মোল্লা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক কমোডর (অব.) শওকত ইমরান এবং খুলনার মেসার্স এস বি কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. সাইদুজ্জামান।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের, তদন্তকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে বলা হয়েছে।