ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ৬ জুলাই ২০২৪
১২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় আটক হওয়া ১২ জন বাংলাদেশিসহ মোট ১৯১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ২ ও ৪ জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৯৫ জন ইন্দোনেশিয়ান, ৮৪ জন মিয়ানমারের এবং ১২ বাংলাদেশি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য অ্যানফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!