ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অবশেষে বদলি হলেন এনবিআরের সেই ফয়সাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৫, ৩০ জুন ২০২৪
অবশেষে বদলি হলেন এনবিআরের সেই ফয়সাল
ফাইল ফটো

এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল বগুড়ায় বদলি করা হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন শাখা) শহিদ্দুজ্জামান স্বাক্ষরিত রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনে পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল বগুড়ায় কর্মরত অতিরিক্ত কমিশনার মো. মনিরুজ্জামানকে এনবিআরের প্রথম সচিব (কর) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

এদিকে জানা গেছে, ফয়সালের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: এনবিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!