ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদযাত্রা: ছুটির ৫ দিনে পদ্মাসেতুতে টোল আদায় ১৭ কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৩, ২০ জুন ২০২৪
ঈদযাত্রা: ছুটির ৫ দিনে পদ্মাসেতুতে টোল আদায় ১৭ কোটি
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহায় ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ছুটির ৫ দিনে পদ্মাসেতু পাড়ি দিয়েছে ১ লাখ ৬০ হাজার ২৫৩টি যানবাহন। যা থেকে নগদ টোল আদায় হয়েছে ১৭ কোটি ২ লাখ ৯৪ হাজার ১৫০ টাকা। ইটিসিএস ও ক্রেডিটসহ টোলের পরিমাণ ১৭ কোটি ৭ লাখ ৬১ হাজার ৮শ টাকা।

বৃহস্পতিবার পদ্মাসেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের তথ্যমতে, ছুটির ৫ দিনে সেতুর মাওয়া প্রান্ত হয়ে পাড়ি দেয় ১ লাখ ৬৬১টি যানবাহন, জাজিরা প্রান্ত হয়ে পাড়ি দেয় ৫৯ হাজার ৫৯২টি যানবাহন। এতে মাওয়া প্রান্ত হয়ে নগদ টোল আদায় হয় মোট ৯ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৬৫০টাকা। আর জাজিরা টোলপ্লাজায় নগদ টোল আদায় হয় ৭ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

Advertisement

এর মধ্যে সবচেয়ে বেশি যানবাহন পারাপার ও টোল আদায় হয় ১৪ জুন (শুক্রবার)। এদিন ৪৪ হাজার ৩৩টি থেকে নগদ ৪ কোটি ৮ লাখ ৩০ হাজার ১০ টাকা টোল আয় হয়। যা একদিনে টোল আদায়ের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

এদিকে ৫ দিনে সবচেয়ে কম যানবাহন পাড়ি দিয়েছে ১৭ জুন। এদিন সেতু পারি দেয় ১৭ হাজার ৪৪১টি যানবাহন। ক্রেডিট ইটিসিএস ২৪ হাজার ৫০০ টাকাসহ টোল আদায় হয় ১ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ৫০ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!