ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯, ১১ জুন ২০২৪
নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। 

আগামী ২৩ জুন থেকে ওয়াকার-উজ-জামানের এ নিয়োগ কার্যকর হবে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, আগামী ২৩ জুন অপরাহ্ন থেকে চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে জেনারেল পদবীতে পদোন্নতি প্রদানপূর্বক ঐ তারিখ অপরাহ্ন থেকে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী বেতনভাতা পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!