এদিন পশ্চিমাঞ্চলের নির্ধারিত আসন রয়েছে ১৫ হাজার ১৩৮টি। এরমধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪ হাজার ৩৪৯টি টিকিট বিক্রি হয়েছে।
এদিকে, দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। পূর্বাঞ্চলে আসন বরাদ্দ রয়েছে ১৫ হাজার ৮১১টি।
.png)
আজ যারা টিকিট কিনবেন তারা ১৫ জুন ভ্রমণ করতে পারবেন। আর আগামীকাল দেওয়া হবে ১৬ জুনের টিকিট।
ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ই জুন থেকে। একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফিরতির সর্বোচ্চ একবার টিকিট ক্রয় করতে পারবেন এবং সর্বাধিক ৪টি আসনের টিকিট ক্রয় করতে পারবেন।