ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকাসহ ১০ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ৪ জুন ২০২৪
ঢাকাসহ ১০ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ
ফাইল ফটো

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সারাদেশে বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে ঢাকাসহ ১০টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Advertisement

একই দিনে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

জানা গেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সোমবার পাবনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পর্যন্ত ৮ বিভাগেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জয়পুরহাটে। এছাড়াও ৮টি বিভাগেই হালকা থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তাপপ্রবাহ
লিংক সফলভাবে কপি হয়েছে!