ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১১ জেলায় রাত ৯টার পর কালবৈশাখীর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৪, ১ জুন ২০২৪
১১ জেলায় রাত ৯টার পর কালবৈশাখীর শঙ্কা
ফাইল ফটো

দেশের ১১টি জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টার যেকোনো সময় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির হওয়ার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সন্ধ্যায় আবহাওয়া নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, আজ রাত ৯টার পর থেকে পরবর্তী ৫ ঘণ্টায় মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, দক্ষিণ গোপালগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। তাই এসব এলাকায় সবাইকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হবে।

Advertisement

অপরদিকে, আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুকও ঝড়বৃষ্টির আভাস দিয়েছেন।

কালবৈশাখী ঝড়ের নির্দিষ্ট সময় উল্লেখ না করে তিনি বলেন, খুলনা বিভাগের সংশ্লিষ্ট এলাকাগুলোতে কালবৈশাখীর প্রভাব বেশি পড়তে পারে। নির্ধারিত সময় বলা মুশকিল। তবে রাতেই দেশের বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় এর প্রভাব তেমন পড়বে না।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!