বুধবার বেলা ১টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি ।
জাহাংগীর আলম বলেন, এখনো পর্যন্ত বড় কোনো ঘটনা ঘটেনি। ভোট শান্তিপূর্ণ হচ্ছে।
.png)
বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান সচিব। তিনি বলেন, প্রার্থীর প্রতীক বরাদ্দ ছিল কোন আইসক্রিম। কিন্তু ব্যালটে লাঠিযুক্ত আইসক্রিম দেওয়ার কারণে ভাইস চেয়ারম্যান পুরুষ পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
ফেনীতে অনিয়মের অভিযোগে এক প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে বলেও জানান জাহাংগীর আলম।
তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। তবে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত করা হয়েছে ২২ উপজেলার ভোট।