ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘূর্ণিঝড় রেমাল এখন নিম্নচাপ, কয়দিন ঝরবে এই বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ২৭ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমাল এখন নিম্নচাপ, কয়দিন ঝরবে এই বৃষ্টি
ফাইল ফটো

প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে এটি নিম্নচাপে পরিণত হয়েছে। বৃষ্টি ঝরিয়ে আরো দুর্বল হবে এটি।

আবহাওয়া অধিদফতর বলছে, টানা দুই দিন ধরে বৃষ্টির এই প্রবণতা রয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে সংস্থাটি ঘূর্ণিঝড়ের আর কোনো বুলেটিন দেবে না বলেও জানিয়েছে।

Advertisement

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, কয়রা, খুলনা থেকে প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

এই অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!