ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৬, ১৪ মে ২০২৪
আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্য গ্রেফতার
গ্রেফতার দুই সদস্য। ছবি: ডেইলি বাংলাদেশ

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- মো. আবদুল মাবুদ (৩৯) ও মোহাম্মদ লুকমান (৫৭)। 

এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত উগ্রবাদী বই, চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।

শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

Advertisement

মঙ্গলবার এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শনিবার এটিইউয়ের একটি দল চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. আবদুল মাবুদকে গ্রেফতার করে। 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকা অভিযান চালিয়ে আরেক সক্রিয় সদস্য মোহাম্মদ লুকমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে প্রচার-প্রচারণা এবং অপরাধমূলক কাজে একে অন্যকে সাহায্য-সহায়তা করে আসছিলেন বলে জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!