[ জাতীয় ]
ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল বরখাস্ত
ফাইল ফটো
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আটক ঢাকা জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের ২১ সেপ্টেম্বরের মামলায় গত ৩০ এপ্রিল অভিযোগপত্র গৃহীত হওয়ায় এবং একই তারিখে তাকে হাজতে পাঠানোয় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯-এর উপধারা ২ অনুযায়ী উক্ত তারিখ থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!