বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব জানান, নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি লক্ষীছড়ি উপজেলার একটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। এছাড়া অন্য সব জায়গায় ভোটগ্রহণ নির্বিঘ্নে চলমান রয়েছে।
.png)
সচিব আরো বলেন, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিত কিছুটা কম।
ইসি জানায়, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ১১ হাজার ৫৫৬ কেন্দ্রের ৮১ হাজার ৮০৪ ভোট কক্ষে ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ এবং ১৮৮ জন হিজড়া ভোটার রয়েছেন।