ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্কুল-কলেজ খোলা নিয়ে যে সিদ্ধান্ত জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৩, ৪ মে ২০২৪
স্কুল-কলেজ খোলা নিয়ে যে সিদ্ধান্ত জানা গেল
ফাইল ফটো

আগামীকাল রোববার থেকে মাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট  সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শর্তাদি পালন সাপেক্ষে আগামীকাল রোববার হতে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

গত ২৮ এপ্রিল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরদিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। 

তবে ধাপে ধাপে দেশের কয়েকটি জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা সে সময় জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: কলেজ স্কুল
লিংক সফলভাবে কপি হয়েছে!