গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও মিডিয়া সমন্বয়ক মো. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘরমুখী মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে।
.png)
জয়দেবপুর থেকে ছেড়ে ট্রেনটি নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী স্টেশন হয়ে সবশেষ দিনাজপুরের পার্বতীপুর জংশনে পৌঁছানোর সম্ভাব্য সময় ভোর ৫টা ৫৫ মিনিট।
বরাদ্দকৃত সব টিকিট অনলাইনে পাওয়া যাবে। আর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে আসনবিহীন টিকিট পাওয়া যাবে। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৭১৬টি, যার মধ্যে প্রথম শ্রেণির রয়েছে ২৪টি। ঈদের পরদিন থেকে তিনদিন ঐ ট্রেনটি বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে গাজীপুরের উদ্দেশে চলাচল করবে।