ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বইছে তীব্র তাপপ্রবাহ, ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ৩ এপ্রিল ২০২৪
বইছে তীব্র তাপপ্রবাহ, ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি
ফাইল ফটো

ঢাকাসহ দেশের ৪ বিভাগের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। আগামী ৭২ ঘণ্টায় এ তাপপ্রবাহের মাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এ কারণে রাজধানীসহ এসব অঞ্চলে হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

বুধবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া এর মাত্রা আরো বাড়তে পারে।  এ কারণে ঢাকাসহ এই ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

তিনি আরো বলেন, বুধবার বিকেল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন এই তাপপ্রবাহ বাড়ার শঙ্কা থেকেই হিট অ্যালার্ট জারি করা হয়েছে।

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ৬টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!