মঙ্গলবার দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) স্মরণিকা ‘সুপথ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতিবাজদের সহায়তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে প্রশ্ন তৈরি হয়। তাই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে কাদের সঙ্গে রাখব, সেটাও দেখতে হবে। এ সময় সাংবাদিকদের কাছে দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা চান তিনি।
.png)
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, দুদক এবং সাংবাদিকদের লক্ষ্য-উদ্দেশ্য একই। তা হলো দুর্নীতিমুক্ত দেশ গড়া। এ সময় দুদকে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন সাংবাদিক নেতারা। এর পরিপ্রেক্ষিতে দুদক চেয়ারম্যান সব সীমাবদ্ধতা সমাধানের আশ্বাস দেন।