ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

টানা ৬ দিনের ছুটি মিলতে পারে ঈদে  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২১, ১৩ মার্চ ২০২৪
টানা ৬ দিনের ছুটি মিলতে পারে ঈদে  
ফাইল ফটো

আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের টানা ৬ দিন ছুটি মিলতে পারে। ৬ দিন না হলেও অন্তত ৫ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 

গতকাল মঙ্গলবার (১২ মার্চ) শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এ মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল, বৃহস্পতিবার। ঈদুল ফিতরের দিন সাধারণত ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সেই হিসাবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকবে। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। তারপর দিন ১৪ এপ্রিল (রোববার) নববর্ষের ছুটি। তাই ঈদে অন্তত ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

Advertisement

আর রমজান মাস ২৯ দিন হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল, বুধবার। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল, মঙ্গলবার থেকে। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি ভোগ করবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!