ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে এনডিসির প্রতিনিধি দল 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ৬ মার্চ ২০২৪
বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে এনডিসির প্রতিনিধি দল 
বুধবার বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন এনডিসির একটি প্রতিনিধি দল। ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল। 

বুধবার সকালে এনডিসির ২৭ সদস্যের প্রতিনিধি দলটি ষাট গম্বুজ মসজিদে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ।

বুধবার বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন এনডিসির একটি প্রতিনিধি দল। ছবি: ডেইলি বাংলাদেশ

Advertisement

তিনি বলেন, সকালে Internal Study Tour (IST-1) National Defence Course (NDC)-2024 এর মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি’র নেতৃত্বে ২৭ জনের একটি টিম ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট জাদুঘর, খানজাহানের প্রাচীন রাস্তা ও খানজাহান (র.) এর মাজার পরিদর্শন করেন।

বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। ছবি: ডেইলি বাংলাদেশ 

এসময় তাদের ফুল দিয়ে স্বাগত জানান বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ও বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ। 

ঐ এনডিসি কোর্সে ভারত, শ্রীলংকা, কুয়েত, মালী, জাম্বিয়া, সৌদি আরব, নাইজেরিয়া এবং কাতারের আটজন সদস্য রয়েছেন। এ সময় এনডিসি কোর্সের সব সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন), ডিজিএফআই, এনএসআই, টুরিস্ট পুলিশ, বাগেরহাট জোন; বাগেরহাট, ব্যাটালিয়ন আনসার, বাগেরহাট জাদুঘর ক্যাম্প। 

বুধবার বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন এনডিসির একটি প্রতিনিধি দল। ছবি: ডেইলি বাংলাদেশ

পরিদর্শন শেষে সার্বিক ব্যবস্থাপনা ও সাইট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বাগেরহাট জাদুঘরের মন্তব্য বইতে এনডিসি কোর্সের প্রধান মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মন্তব্য লিপিবদ্ধ করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!