ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নারী দিবসে শুধু নারীদের নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৪, ৬ মার্চ ২০২৪
নারী দিবসে শুধু নারীদের নিয়ে আন্তর্জাতিক ফ্লাইট 
ফাইল ফটো

আগামী ৮ মার্চ (শুক্রবার) বিশ্ব নারী দিবস। এই দিনে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ফ্লাইট কেবল নারীদের দিয়ে পরিচালনা করবে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের এমডি ও সিইও শফিউল আজিম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করে জানান, ফ্লাইটটির পাইলট থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ- সবাই থাকবেন নারী।  

৮ মার্চ ঢাকা-দাম্মাম রুটের বিজি-৩৪৯ ফ্লাইটটি পরিচালিত হবে নারীদের দিয়ে। ফ্লাইটটির ক্রুদের ব্রিফিংও করবেন বিমানের নারী ফ্লাইট ব্রিফিং কর্মকর্তা।

Advertisement

এদিন দুপুর আড়াইটায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি পরিচালনা করার কথা রয়েছে ক্যাপ্টেন আলেয়া ও ক্যাপ্টেন শূমায়লার। 

বাংলাদেশ বিমানের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ রয়েছে। বিমানে রয়েছে অভিজ্ঞ ১৫ জন নারী পাইলট, ৩৪৫ জন নারী কেবিন ক্রু। এ ছাড়া মহাব্যবস্থাপক প্রশাসন, মহাব্যবস্থাপক জনসংযোগ, প্রধান চিকিৎসা কর্মকর্তা, মহাব্যবস্থাপক গ্রাহক সেবা পদে, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী, প্রকৌশল প্রশিক্ষকসহ বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!