ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের ১৩ জেলায় ধেয়ে আসছে ঝড়সহ বজ্রবৃষ্টি, নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬, ৪ মার্চ ২০২৪
দেশের ১৩ জেলায় ধেয়ে আসছে ঝড়সহ বজ্রবৃষ্টি, নতুন বার্তা
ফাইল ফটো

ঢাকাসহ দেশের ১৩ জেলায় তীব্র ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হওয়ারও সম্ভাবনা রয়েছে।

সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

Advertisement

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!