রোববার জাতীয় সংসদের উত্তর প্লাজায় নবনির্মিত কনফারেন্স রুমে সংসদ সচিবালয়ের বিভিন্ন উইংয়ের বিশেষ সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতি বছরের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সব উইংয়ের অংশগ্রহণে এ ধরনের সমন্বয় সভার গুরুত্ব অনেক। এ ধরনের সমন্বয় সভায় আগামী ৫ বছরের পরিকল্পনা করা সম্ভব।
.png)
তিনি আরো বলেন, সংসদের বিভিন্ন উইংয়ের সমস্যাগুলো গুরুত্ব অনুযায়ী সমাধান করতে হবে।
এ সময় স্পিকার জাতীয় সংসদ সচিবালয়ের সাইবার সিকিউরিটি বৃদ্ধি, মানবসম্পদ শাখার সক্ষমতা বৃদ্ধি ও সংসদ লাইব্রেরিকে ডিজিটালাইজড করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি সংসদ সচিবালয়ের প্রশাসনিক, লেজিসলেটিভ ও প্রকিউরমেন্ট কার্যক্রমে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট উইংয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, মানবসম্পদ উইংয়ের অতিরিক্ত সচিব মাহবুবা পান্না, বি অ্যান্ড আইটি অনুবিভাগের মহাপরিচালক যুগ্ম সচিব এস এম মঞ্জুর, লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের যুগ্ম সচিব বেগম ছুমিয়া খানম প্রমুখ।