বুধবার র্যাব সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির নেতদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
এ সময় র্যাব মহাপরিচালক ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্র্যাব নেতারাও ক্র্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
.png)
র্যাব মহাপরিচালক বলেন, র্যাব ও সাংবাদিক একে অপরের পরিপূরক। র্যাব এবং সাংবাদিকদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জঙ্গি দমন, মাদক উদ্ধার, হত্যাকারী, ডাকাত, অপহরণকারী ও চাঁদাবাজসহ যেকোনো অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।
তিনি বলেন, র্যাব ফোর্সেস পূর্বের ন্যায় ভবিষ্যতেও মাদকদ্রব্য উদ্ধার ও পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে র্যাব ফোর্সেস নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।
রাষ্ট্রের সুষম বিকাশ ও সমাজ গঠনে অতীতের ন্যায় ভবিষ্যতেও সাহসী পথচলায় নিজেদের অবস্থান সমুন্নত রাখার জন্য র্যাব মহাপরিচালক নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রে যেকোনো অপরাধের তথ্য প্রদান করে র্যাবকে সহায়তা করার আহ্বানও জানান তিনি।
এ সময় র্যাবের মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র্যাব ফোর্সেস সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।