ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘুমধুম ও তুমব্রু সীমান্তে আতঙ্ক, ৫ স্কুল বন্ধ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪
ঘুমধুম ও তুমব্রু সীমান্তে আতঙ্ক, ৫ স্কুল বন্ধ
ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্তে এরই মধ্যে এক বাংলাদেশির বাড়িতে মর্টাল শেল আঘাত হেনেছে। অপর ঘটনায় গুলিতে আহত হয়েছেন একজন। এ পরিস্থিতিতে সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। ফলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তের কাছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ঐ এলাকার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ।

Advertisement

তিনি বলেন, সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। পাঁচটি স্কুল এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!