ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১, ২ ফেব্রুয়ারি ২০২৪
বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ফাইল ফটো

গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার জিএমডি-ঈশ্বরদীর আওতাধীন ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ১৩২ কেভি মেইন বাসবার ও ১৩২ কেভি বাঘাবাড়ী-ভাঙ্গুড়া সার্কিট-১ এর বার্ষিক শিডিউল সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

Advertisement

সংরক্ষণ কাজের জন্য ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩২ কেডি ও ৩৩ কেডি বাসবারে কোনো পাওয়ার থাকবে না। ফলে ঐ সময়ে ভাঙ্গুড়া থানা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোয় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি- ১ নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!