ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের চার এলাকায় বইছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৪, ২৩ জানুয়ারি ২০২৪
দেশের চার এলাকায় বইছে শৈত্যপ্রবাহ
ফাইল ফটো

ঢাকাসহ দেশের চার বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা ছাড়াও রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকার স্টেশনের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস হলেও স্থানগুলোর তাপমাত্রা ১০–এর নিচে। তাই এখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে চার বিভাগ ছাড়াও মৌলভীবাজার, ভোলা, কুমিল্লা ও বরিশাল জেলাতেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, আগামীকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তবে তা মাঝারি না হয়ে মৃদু হতে পারে।

Advertisement

আবহাওয়া অফিস জানায়, গত ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। তবে জানুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

এর আগে, সোমবার দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজই প্রথম দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হল তীব্র শৈত্যপ্রবাহ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!