ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮, ২৩ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌ পথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নৌ দুর্ঘটনা এড়াতে সোমবার রাত সাড়ে ১০টা থেকে এ নৌ পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Advertisement

তিনি আরো বলেন, ফেরি চলাচল বন্ধ হওয়ায় মানিকগঞ্জের আরিচা ফেরি সুফিয়া, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শাহ আলী নোঙর করে আছে। পাবনার কাজিরহাটে ফেরি রোকেয়া অপেক্ষা করছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!