ইসি জানিয়েছে, বরিশালের বাকেরগঞ্জ, কুমিল্লার সেনানিবাস, দিনাজপুরের বিরামপুর ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৩ থেকে ২৫ জানুয়ারি, চট্টগ্রামের লোহাগড়া, কিশোরগঞ্জের কটিয়াদী, নাটোরের লালপুর, ময়মনসিংহের ফুলবাড়িয়া ও বাগেরহাটের চিতলমারীতে ২৬ থেকে ২৮ জানুয়ারি, ফরিদপুরের আলফাডাঙ্গা, পাবনার ভাঙ্গুড়া, সিলেটের বিয়ানীবাজার ও শরিয়তপুরের ডামুড্যায় ২৯ থেকে ৩১ জানুয়ারি এবং খুলনার ফুলতলা ও কুষ্টিয়ার ভেড়ামারায় ৪ থেকে ৬ ফেব্রুয়ারি স্মার্ট কার্ড বিতরণের জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বলা হয়েছে।
এই ১৫টি উপজেলায় ২৪ লাখ ৫৬ হাজার ৪০০ জনকে উন্নতমানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানিয়েছে ইসি।
.png)
এর আগে, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ফয়সল কাদের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ৩০ অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। যেসব উপজেলা-থানায় স্মার্ট কার্ড পাঠানো হয়েছিল, কিন্তু বিতরণ করা হয়নি- সেখানেও এ কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।