ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এনআইডি সফটওয়্যারের পাসওয়ার্ড প্রতি মাসে পরিবর্তনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪০, ১৪ জানুয়ারি ২০২৪
এনআইডি সফটওয়্যারের পাসওয়ার্ড প্রতি মাসে পরিবর্তনের নির্দেশ
ফাইল ফটো

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি বন্ধে কর্মকর্তাদের নিয়মিত সফটওয়্যারের পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর নির্দেশনাটি এরই মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) ইউজার আইডির পাসওয়ার্ড এক মাস অন্তর পরিবর্তন করতে হবে।

Advertisement

গত বছর থেকে এনআইডি সার্ভারের সুরক্ষা বৃদ্ধি ও কর্মকর্তাদের সতর্ক রাখতে সময়ে সময়ে নানা নির্দেশনা দিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!